ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরীক্ষার হলে হঠাৎ জ্ঞান হারাল পরীক্ষার্থী, ঘটনা কী

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:২০ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞান পরীক্ষার্থীআয়শা আক্তার সীমা। ছবি: আরটিভি

টাঙ্গাইলের ভূঞাপুরে এসএসসি পরীক্ষা হলে প্রচণ্ড গরমে আয়েশা নামে এক ছাত্রী জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

রোববার ( ১৭ মে) বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রী ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় এক ঘণ্টা পরীক্ষা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়ে।

অসুস্থ পরীক্ষার্থী আয়শা আক্তার সীমা কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের কবির সরকারের মেয়ে।

আয়শা আক্তারের সহপাঠী তিথি বলে, আমরা পাশাপাশি বসে পরীক্ষা দিচ্ছিলাম। বিদ্যুৎ না থাকায় আমরা প্রচণ্ড অস্বস্তিবোধ করছিলাম। একঘণ্টা পরীক্ষা দেওয়ার পর আয়শা অজ্ঞান হয়ে পড়ে গেলে স্যারেরা তাকে হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন

স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মনিরুজ্জামান তরফদার বাবু জানান, পরীক্ষার হলে বিদ্যুৎ না থাকায় ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। সংবাদ পেয়ে হলে গিয়ে দেখা যায় সে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সিট না থাকায় তাকে বারান্দায় ফ্যানবিহীন সিটে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার মনিরুল ইসলাম বলেন, মেয়েটি শারীরিক ভাবে দুর্বল ছিল। হাসপাতালে আনার পরে আমরা দ্রুত চিকিৎসা সেবা শুরু করেছি। আশা করি দ্রুতই জ্ঞান ফিরবে এবং সুস্থ হবে। হাসপাতালে বেড না থাকায় বারান্দায় রাখা হয়েছে। দ্রুতই কেবিন বা সিটের ব্যবস্থা করা হবে।

আরটিভি/এমএম/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ক্লাসরুম যেন মরণফাঁদ
হবিগঞ্জের মাধবপুরে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। যে-কোনো সময় ছাদের অংশ ধসে পড়ার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এসব কক্ষে পাঠদান চলছে। 
ক্লাসরুম যেন মরণফাঁদ
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
হেমন্তের নির্মল আকাশে ধরা দিয়েছে হিমালয়ের অপরূপ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে খালি চোখেই দেখা মিলছে বরফে ঢাকা এই পর্বতশৃঙ্গের।
হেমন্তের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ভিড়
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রতন ও সাকিল আহমেদ নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
আরও পড়ুন
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ