ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

​সুদের টাকার জন্য ৬ মাসের শিশুকে অপহরণ করলেন চাচি, অতঃপর... 

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৪:৩২ পিএম
র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে শিশু উদ্ধার, অভিযুক্ত চাচি আটক। ছবি: আরটিভি

শরীয়তপুরের জাজিরা উপজেলায় সুদের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে জাহিদ রাফসান (৬) নামে এক শিশুকে অপহরণের ঘটনায় অভিযুক্ত শিশুটির চাচি আমেনা বেগমকে আটক এবং শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ মে) রাতে র‍্যাব ও পুলিশের একটি বিশেষ যৌথ অভিযানের মাধ্যমে জাহিদ রাফসানকে উদ্ধার করা হয়। এর আগে আমেনা বেগমকে আটক করে পুলিশ।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​অপহৃত শিশু জাহিদ রাফসান জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের হাজী মজিদ বেপারী কান্দি এলাকার মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির ছেলে।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে প্রবাসী জুয়েল মল্লিকের স্ত্রী রাত্রি বেগম তার জা আমেনা বেগমের মাধ্যমে সুদের ওপর ৪ লাখ টাকা ঋণ নেন। রাত্রি বেগমের দাবি, গত বছর তিনি সুদসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে দেন। তবে আমেনা বেগমের দাবি ছিল, তিনি নিজে অন্য জায়গা থেকে ঋণ করে এই টাকা এনে দিয়েছিলেন এবং এখনও বড় অঙ্কের টাকা পাওনা রয়েছে। এই সুদের টাকা ও ঋণের বোঝা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র কলহ চলে আসছিল।

পরে গত শনিবার (১৬ মে) ভোর ৬টার দিকে আমেনা বেগম কৌশলে কিছু সময়ের জন্য খেলার কথা বলে শিশু জাহিদ রাফসানকে নিজের কাছে নেন। এর পর তিনি শিশুটিকে নিয়ে উধাও হয়ে যান। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাত্রি বেগম পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

​এদিকে আমেনা বেগম মুঠোফোনে জাহিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং পাওনা সুদের ৫ লাখ টাকা পরিশোধ না করলে শিশুকে মেরে ফেলার বা আর ফেরত না দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ দাবি করেন।

এরপর রোববার দুপুরে শিশুটির পরিবার টাকা পরিশোধ করার কথা বলে আমেনা বেগমকে ডাকেন। আমেনা বেগম টাকা নিতে ডুবিসাবর বন্দরের কাজীরহাট নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন এক দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে অবস্থান নেন। তবে তিনি শিশুটিকে নিজের সঙ্গে আনেননি। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ও শিশুর স্বজনরা পুলিশকে খবর দেয় এবং আমেনা বেগমকে অবরুদ্ধ করে পুলিশের হাতে তুলে দেন।

উদ্ধারের আগে কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা রাত্রি বেগম বলেন, ​টাকা-পয়সার সব ঝামেলা আমি অনেক আগেই মিটিয়ে দিয়েছি। তারপরও আমার অবুঝ ছেলেটাকে নিয়ে গেল। আমার ৬ মাসের বাচ্চাটা দুধ ছাড়া কিছু খায় না, কয়েকদিন ধরে সে অসুস্থও ছিল। ওতো কথাই বলতে পারে না, শুধু আমাকে না দেখলে কাঁদে। আমার বাবুটা কোথায় আছে, কে খাওয়াচ্ছে— এই চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম।

অন্যদিকে, আটকের পর অভিযুক্ত আমেনা বেগম নিজের অপরাধ স্বীকার করে বলেন, ​আমি নিজে ঋণ করে ওদের টাকা এনে দিয়েছিলাম। এখন আমি ঋণের বোঝা বইছি। মাসে মাসে টাকা শোধ করার কথা থাকলেও ওরা আমার টাকা দেয়নি। বাধ্য হয়েই আমি টাকা তুলতে বাচ্চাটিকে নিজের কাছে আটকে রেখেছিলাম। টাকা না পেলে বাচ্চা ফেরত দিতাম না।

আরও পড়ুন

এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানান, পারিবারিক আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এমন একটি অমানবিক ও নৃশংস ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর ছিল। পরবর্তীতে আটক আমেনা বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে র‍্যাব ও পুলিশের একাধিক টিম একটি যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ অনুসন্ধানের পর শিশু জাহিদ রাফসানকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার স্বার্থে ঠিক কোথা থেকে এবং কীভাবে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি।

​অভিযুক্ত আমেনা বেগমের বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ দাবির সুনির্দিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে পোশাকশ্রমিক তরুণীকে (২৬) ধর্ষণের চেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।
তরুণীর চিৎকার শুনে জ্বলে উঠল টর্চ, বৃথা গেল আমিনুলের চেষ্টা
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক
কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন অভিযুক্ত চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন। মঙ্গলবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে ডা. খাইরাতুন হিসান কেয়া লেখেন, ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে, এ ধরণের যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিক থেকে নিয়ে উনাকেই বলবেন চিকিৎসাটা করতে। চৌদ্দগ্রামের খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের ঘটনায় ডা. কেয়ার বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেন তার স্বজনেরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হলেও একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। পরে নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান তারা। আশঙ্কাজনক অবস্থায় প্রসূতি নাজমাকে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অভিযোগের বিষয়ে ডা. কেয়া সাংবাদিকদের বলেন, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টা করেছিলেন। রোগীর অবস্থা ভালো না থাকায় দ্রুত তাকে কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের বিষয়ে জানতে চাইলে তিনি রোগীর পরিবারের সঙ্গে কথা বলার কথা বলেন। এদিকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের নিয়ে চিকিৎসকের ওই মন্তব্যের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আরটিভি/এসকে
ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা পড়ে মৃত্যুঝুঁকিতে থাকা একটি অজগর সাপকে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এক ঘণ্টার অভিযানে প্রাণে বাঁচল হাইল হাওরের ‘বন্দি’ সাপ
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে নেতা বললেন ‘আলহামদুলিল্লাহ’
আরও পড়ুন
শিক্ষিকাকে অপহরণ চেষ্টা, যুবক বললেন ‘সিএনজিতে ঘুরে বেড়িয়েছি’
৪ জেলেকে ধরে নিয়ে গেল সুন্দরবনের ‘মজনু বাহিনী’
বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
জাবি অধ্যাপকের কাছে চাঁদা দাবি, সন্তানকে অপহরণের হুমকি