আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক

আরটিভি নিউজ  

বুধবার, ২০ মে ২০২৬ , ০১:২২ এএম


আবাসিক হোটেলে অভিযান, ১১ নারী-পুরুষ আটক
আবাসিক হোটেলে অভিযানে আটকরা : ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে পাঁচ নারী ও ছয় পুরুষকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন, মিনহাজ উদ্দিন (২৫), মো. শাহজালাল (২৬), মো. মহিন উদ্দিন (২৪), সৈকত দাশ (৩০), মুন্নি আক্তার (২২), ইরিনা খান (১৯), জান্নাত (১৮), বিউটি আক্তার (২৭), জেসমিন আক্তার (২৪), এমদাদুল হক (২২) ও মো. ওসমান (৩৮)।

ওসি আফতাব উদ্দিন জানান, চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের বিনা পরোয়ানায় আটক করে থানায় নেওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission