ময়মনসিংহে ছাত্রদল নেতার মৃত্যু

আরটিভি নিউজ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০৫:৩৩ এএম


ময়মনসিংহে ছাত্রদল নেতার মৃত্যু
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা (৩০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ অবস্থায় সুজাউদ্দিন সুজাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

তরুণ রাজনীতিবিদ একেএম সুজাউদ্দিন সুজা ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে।

আরও পড়ুন

জানা যায়, কিছুদিনের মধ্যে তার বিয়ের আলোচনা চলছিল। স্কুলজীবন থেকেই ছাত্ররাজনীতিতে সক্রিয় ছিলেন সুজা। তিনি সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মের কাছে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

এ ছাড়াও শোক প্রকাশ করেন ফুলপুর-তারাকান্দার সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

ছাত্রনেতা সুজাউদ্দিন সুজার জানাজা বৃহস্পতিবার বিকেলে ফুলপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় কলেজ মাঠ প্রাঙ্গণ। এ সময় তার রাজনৈতিক জীবন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিএনপির নেতাকর্মীরা। জানাজার পর তাকে নিজ ইউনিয়ন রহিমগঞ্জ গ্রামে দাফন করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission