রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ০২:৫৫ পিএম


রামিসা হত্যার বিচার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন
ধামরাইয়ে রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছবি: আরটিভি


মেধাবী শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ধামরাই উপজেলা চত্বরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা কোনো সভ্য সমাজের চিত্র হতে পারে না। দেশে আইনের শাসনের অভাব এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। 

আরও পড়ুন

স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা আরও বলেন, আজ নারী ও শিশুরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। আমরা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে প্রকাশ্যে জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাধারণ ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় সমাজসেবী আনোয়ার জাহিদ তালুকদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট ডিরেক্টর মো. ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মারুফ শিকদার, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ডানার সভাপতি শাহরিয়ার ফেরদৌস রানা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সদস্য আরিফুর রহমান জুয়েলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission