বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু

ধামরাই প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ১১:০৩ এএম


বিদ্যুতের তারে জড়িয়ে খামারির মৃত্যু
প্রতীকী ছবি

ঢাকার ধামরাইয়ে মুরগির খামারে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মো. হেকিম আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হেকিম আলী ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের হাটিপাড়া এলাকার বাসিন্দা।

আরও পড়ুন

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাড়ির পাশে মুরগির খামারে কাজ করতে যান হেকিম আলী। ওই সময় লিকেজ থাকা বিদ্যুতের তারে জড়িয়ে সেখানেই মারা যান তিনি। রাত হলেও বাড়ি না ফেরায় স্বজনরা খামারে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। পরে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বিষয়টি নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission