মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের

আরটিভি নিউজ

শনিবার, ২৩ মে ২০২৬ , ০৫:৩১ পিএম


মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ কিশোরের
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আহত হয়েছেন জয় (১৮) নামের আরও একজন।

শনিবার (২৩ মে) দুপুরে পটিয়া আনসার ক্যাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কচুয়ায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাহেদুল আলমের ছেলে মো. তাজলিম (১৭) ও একই এলাকার আকতার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি (১৬)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিন বন্ধু সামির বড় ভাই জিসানের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ছেড়ে আসা ‘হানিফ এন্টারপ্রাইজের’ একটি বাস মোটরসাইকেল আরোহী তিনজনকে চাপা দিলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং পরে পটিয়া হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

আহত জয়কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মো. হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করেছে। মোটরসাইকেল ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এই ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission