কুমিল্লায় চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানি গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬ , ০৭:১২ পিএম


কুমিল্লায় চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টা, দোকানি গ্রেপ্তার
অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে চিপস কিনতে দোকানে যাওয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (২৫ মে) দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দেলোয়ার হোসেনকে (৪৩) উত্তর বায়নগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১৮ মে বেলা ১টার দিকে দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের এক শিশু ওই গ্রামের দেলোয়ার হোসেনের মুদি দোকানে চিপস কিনতে গেলে সে ডাক দিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে সেখান থেকে উদ্ধার করেন। এই ঘটনায় শিশুটিকে গেল ২৩ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে পরিবারের সদস্যরা।

এদিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই খবর জানতে পেরে রোববার বিকেলে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে দেলোয়ার হোসেনকে থানায় নিয়ে আসে। এই ঘটনায় শিশুটির বাবা দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করেন। সে মামলায় তাকে সোমবার দুপুরে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী বলেন, ১২ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি এখন কুমেক হাসপাতালে ওসিসিতে ভর্তি। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে এই ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে কারাগারে পাঠিয়েছি। মেডিকেল রিপোর্ট আসলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে পারবো।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission