আ.লীগ অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ০৮:০২ পিএম


আ.লীগ অফিস থেকে হেরোইনসহ তরুণী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

জামালপুর পৌর শহরের জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত অফিস থেকে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে সদর থানার আমলাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শরীফ হায়দারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক করে অধরা (১৯) নামের ওই মাদক কারবারিকে।

আটক অধরা মেলান্দহ উপজেলার আদ্রা গুজামানিকা এলাকার বাসিন্দা। এ সময় পালিয়ে যায় অপর তিন মাদক কারবারি। পালিয়ে যাওয়া নাইম, ফাহিম ও শিহাব জামালপুর পৌর শহরের ইকবালপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেলেও অধরাকে আটক করা হয়েছে। তার কাছে এক গ্রামের মতো হেরোইন পাওয়া গেছে।

জামালপুর সদর থানার ওসি তদন্ত নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার অধরাকে আদালতে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission