ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মেঘনার দুই কোরালের দাম ৪৬ হাজার টাকা

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৭:০১ পিএম
ছবি: কোলাজ আরটিভি

নোয়াখালী হাতিয়ায় সমির মাঝি নামে এক জেলের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের দুটি কোরাল মাছ। যা বিক্রি করা হয়েছে ৪৬ হাজার ২০০ টাকায়। ওই মাঝির বাড়ি উপজেলার চরকিং ইউনিয়নে শুল্লকিয়া গ্রামে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলার চেয়ারম্যান ঘাটে সুমি ফিস এজেন্সি নামক আড়তে মাছ দুটি বিক্রি হয়।

আড়তের মালিক নাজিম মোল্লা জানান, দুপুরের পর জেলেরা ট্রলারে এই মাছ চেয়ারম্যান ঘাটে নিয়ে আসে। হাতিয়ার সূখচর ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনা নদীতে এই মাছ পাওয়া যায়। জেলেরা কোরাল জাল ব্যবহার করে মাছ ধরে।

নাজিম মোল্লা আরও জানান, মাছ দুটি আড়তে আনা হলে ডাকে তোলা হয়। তাতে সর্বোচ্চ দাম উঠেছে কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা। পরিমাপ করে ৩৩ কেজি ওজনের মাছ দুটির দাম হয় ৪৬ হাজার ২০০ টাকা। চেয়ারম্যান ঘাটের এক ব্যাপারী মাছ দুটি কিনে নিয়ে যায়।

এ দিকে মাছ দুটি ডাকে তোলা হলে অনেকে এসে ভিড় করেন। চেয়ারম্যান মাছ বাজারে অনেকে মাছের ছবি তুলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ বিকৃত ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে অবমাননা করার এক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।
বীরশ্রেষ্ঠের ভাস্কর্যে জুতার মালা পরিয়ে চরম অবমাননা, গ্রেপ্তার ১
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের জনৈক মুকুলের ঘর থেকে এক সন্তানের জননী শিখার মৃতদেহ উদ্ধার করেছে।
ঘরের আড়া থেকে যুবতীর মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
দেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাইলে এদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কোন প্রকার হেলা ফেলাকরা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হেলাফেলা করা যাবে না: ড. মঈন খান
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
নাটোরের নলডাঙ্গায় এক নারীকে যৌন হয়রানি, শ্লীলতাহানি এবং হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।
যৌন নিপীড়নের অভিযোগে টিটিসির কর্মচারী গ্রেপ্তার
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ‘যুক্তির আলোয় ডিজিটাল প্রগতি গড়ব মোরা, আগামীর সংহতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
আরও পড়ুন
আরটিভির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করেন চাকরিচ্যুত প্রতিনিধি বাবু
হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর, হাসপাতালে ভাঙচুর
হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
‘মব’ সৃষ্টি করে রিকশাচালককে হত্যা, অতঃপর...