শুঁটকি পল্লী থেকে পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ০২:৩৩ পিএম


শুঁটকি পল্লী থেকে পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প এলাকার শুঁটকি পল্লী থেকে এক পরিচ্ছন্নতাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে শুঁটকি পল্লী এলাকায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত অরুণ রুদ্র (৫০) সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের রুদ্র পাড়া এলাকার হরিমোহন রুদ্রের ছেলে ও কক্সবাজার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।

আরও পড়ুন

নিহতের বাবা বলেন, আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না, জানি না কেন হঠাৎ এমন হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। 

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, কী কারণে বা কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission