ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঈদে কোথাও লোডশেডিংয়ের সুযোগ নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মে ২০২৬, ০২:২৭ পিএম
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত : ছবি সংগৃহীত

যশোরে সর্বসাধারণের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় যশোর ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি।

নামাজ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ঈদে কোথাও লোডশেডিং হবে না। দেশে বিদ্যুতের ঘাটতি নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এরকম পরিস্থিতিতে দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

প্রতিমন্ত্রী আরও বলেন, মুসলমানরা শুধু মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করবে না, মনের পশুত্ব কোরবানি করবে। যাতে করে সৌহার্দ্য সম্প্রীতি বাংলাদেশ গড়ে তুলতে পারে।

যশোর ঈদগাহে ময়দানে ঈদের জামাতে অংশ নিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামে। প্রথম জামাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

প্রধান জামাতের খুতবায় পাঠ করেন মাওলানা আব্দুল মান্নান। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা দোয়া করা হয়।

নামাজ শেষে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এসময় তারা মুসলিম উম্মাহ ও দেশের সার্বিক মঙ্গল কামনা করেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরার শালিখায় মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাকিবুল ইসলাম নামে শালিখা থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ ঘটনায় অপু (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় টিকটকের মাধ্যমে পরিচয় থেকে গড়ে ওঠা সম্পর্কের স্বীকৃতি না পেয়ে কীটনাশকজাতীয় পদার্থ সেবনে এক স্কুলছাত্র ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
টিকটকে পরিচয়, সম্পর্কের স্বীকৃতি না পেয়ে বিষপানে স্কুলছাত্র ও গৃহবধূর মৃত্যু
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
গাজীপুরের টঙ্গীতে একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
নেত্রকোনার পূর্বধলায় এক বৃদ্ধাকে (৮০) ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন।
৮০ বছরের বৃদ্ধার ঘরের পাশে ‘ঘুরঘুর’ করতেন ৬৫ বছরের বৃদ্ধ, অতঃপর...
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পালিয়ে গেছেন।
মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা হাসপাতালে
আরও পড়ুন
অভিনেতা সমু চৌধুরীকে বেধড়ক পিটুনি, যা জানা গেল
আলমসাধুতে করে নিষিদ্ধ মুরগির বিষ্ঠা নিয়ে যাচ্ছিলেন দুই যুবক, অতঃপর...
যবিপ্রবিতে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ উদ্বোধন 
যবিপ্রবিতে সিগারেট ধরানো নিয়ে জুনিয়রের হাতে সিনিয়র মারধরের শিকার