যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১১:১৮ পিএম


যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: আরটিভি

চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈগল পরিবহনের বাসগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। রাত সাড়ে ৮টার দিকে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায়। এতে তিনজন নিহত হয়েছেন এবং আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ক্রসিং পুলিশ ফাঁড়ির কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, বেল্লাপাড়া এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission