ভোলায় ফুটবল মাঠে তুমুল মারামারি, ঘটনা কী

ভোলা (চরফ্যাশন) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মে ২০২৬ , ০৭:০৩ পিএম


ভোলায় ফুটবল মাঠে তুমুল মারামারি, ঘটনা কী
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলায় খেলা চলাকালে একটি ফাউলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় একটি ফুটবল ম্যাচ চলাকালে খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিরোধের জেরে টাইগার আনোয়ার ও তার অনুসারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রিদয় ও তার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ১৫ জন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ফুটবল ম্যাচের রেফারি রিয়াজ জানান, খেলা চলাকালে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। 

তিনি অভিযোগ করেন, টাইগার আনোয়ার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা চালান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে টাইগার আনোয়ারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনার বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission