ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে এক রাতে ৩ জনকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ মে ২০২৬, ০৪:২৫ পিএম
প্রতীকী ছবি

মানিকগঞ্জের দৌলতপুর ও সদর উপজেলায় পৃথক দুটি ঘটনায় ভাবি-ভাতিজাসহ তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাগুলোতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রথম ঘটনায়, দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে ভাবি ও ভাতিজাকে হত্যার অভিযোগ উঠেছে দেবর ইউসুফ আলীর (৪০) বিরুদ্ধে।

শনিবার (৩০ মে) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ব্যবসায়ী ছালামের স্ত্রী আমিনা (৩০) ও তাদের দুই বছরের ছেলে আসলাম। একই ঘটনায় ছালাম গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা ১০ মিনিটের দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর ছালামকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন তার ছোট ভাই ইউসুফ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর আগেই আমিনা ও তার শিশুপুত্রকে হত্যা করা হয় বলে জানা গেছে। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, রাত সাড়ে ১০টার দিকে ইউসুফ আলীকে তড়িঘড়ি করে এলাকা ছেড়ে যেতে দেখা যায়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ইউসুফ আলী পলাতক রয়েছেন।

অপরদিকে, একই রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামে পূর্ব শত্রুতার জেরে মো. সজিব নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে সজিব লুৎফর রহমানের বাড়িতে অবস্থান করছিলেন। রাত দেড়টার দিকে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল ওই বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।

দুইটি পৃথক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। পুলিশ উভয় ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদরাসায় যাওয়ার পথে এক তরুণীকে (২১) একটি বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩
উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিলো ফিশিংবোটবহর
বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগরে টিকতে না পেরে কয়েকশ ফিশিংবোট সুন্দরবন ও উপকূলীয় বিভিন্ন এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে। অনেক বোট উপকূলের দিকে ফিরছে। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সতর্কসংকেত জারি করেছে।
উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিলো ফিশিংবোটবহর
বরিশালে মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে জিএম মনির হোসেন (৫৪) নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
বরিশালে মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
প্রধানমন্ত্রীকে কটূক্তির পোস্টে লাইক দিয়ে শিক্ষক বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করা একটি ভিডিওতে লাইক দেওয়ার অভিযোগে এক স্কুলশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রধানমন্ত্রীকে কটূক্তির পোস্টে লাইক দিয়ে শিক্ষক বরখাস্ত
পাইকগাছায় ১২০০ গাছ রোপণ, প্রতিটি চারার দায়িত্বে এক শিক্ষার্থী
খুলনার পাইকগাছার লতা ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দিয়ে পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন সড়ক, মসজিদ-মন্দির, কমিউনিটি ক্লিনিক ও পরিষদ প্রাঙ্গণ মিলিয়ে মোট ১ হাজার ২০০ গাছের চারা রোপণ করা হয়েছে।
পাইকগাছায় ১২০০ গাছ রোপণ, প্রতিটি চারার দায়িত্বে এক শিক্ষার্থী
আরও পড়ুন
শ্বশুরবাড়ির ১৩ লাখ টাকার সোনা নিয়ে পালালেন ঘরজামাই, অতঃপর...
ব্যাটারি চুরি করতে গিয়ে শ্বশুরের কাছে ধরা খেলেন জামাতা, অতঃপর...
মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ
নিষিদ্ধ যুবলীগের মিছিলের ভিডিও ভাইরাল, স্থান-কাল জানে না পুলিশ