আম কুড়ানোর কথা বলে মাদরাসা ছাত্রকে বলাৎকার, যুবক গ্রেপ্তার

আরটিভি নিউজ

সোমবার, ০১ জুন ২০২৬ , ১১:৪১ পিএম


আম কুড়ানোর কথা বলে মাদরাসা ছাত্রকে বলাৎকার, যুবক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯ বছর বয়সী মাদরাসার এক ছাত্রকে আম কুড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে বলাৎকারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১ জুন) শাজাহানপুর উপজেলার বাগবাড়ি এলাকা থেকে মো. রাকিবুল ইসলাম (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাকিবুল উপজেলার বেজোড়া উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী ছাত্রও ওই একই এলাকার বাসিন্দা ও স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার সকাল ১০টার দিকে ভুক্তভোগী তার বাবা-মায়ের সঙ্গে মাঠের কাজ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রাকিবুল আম কুড়ানোর কথা বলে তাকে নিজ বাড়িতে নিয়ে বলাৎকার করেন। পরবর্তীতে ভুক্তভোগীর শারীরিক সমস্যা দেখা দিলে সে তার মাকে বিষয়টি জানায়।

পরে এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে বাগবাড়ি এলাকা থেকে অভিযুক্ত রাকিবুলকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission