নোয়াখালীতে ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুট

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ০১ জুন ২০২৬ , ১১:২২ পিএম


নোয়াখালীতে ৪ ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি, ২৫ ভরি সোনা ও ১০ লাখ টাকা লুট
ছবি: আরটিভি

নোয়াখালীর সদর উপজেলার একটি ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

সোমবার (১ জুন) দুপুর দেড়টার দিকে নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার আলম মঞ্জিল ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও ভবনের মালিক মাহমুদ হোসেন জানান, ঈদের ছুটিতে তার পরিবারসহ ভবনের আরও তিনটি পরিবার গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। শুধু মানিক নামে এক ভাড়াটিয়ার পরিবার ফ্ল্যাটে ছিল। দুপুর দেড়টার দিকে তারাও একটি দাওয়াতে গেলে ভবনটি ফাঁকা হয়ে যায়। এ সুযোগে চোরের দল ভবনের প্রধান ফটক ও কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চারটি ফ্ল্যাটের দরজার হ্যাজ বোল্ট কেটে কক্ষে ঢুকে ২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লাখ টাকা নিয়ে যায়। বিকেল ৩টার দিকে বাসায় ফিরে ভাড়াটিয়ারা প্রধান ফটকের দরজা ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে চারটি ফ্ল্যাটের কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আরও পড়ুন

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হক বলেন, চুরির ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission