ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০১:০০ পিএম


ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ছবি: আরটিভি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুবাহী ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। 

বুধবার (৩ জুন) সকালে উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৫৫) কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে ও পেশায় একজন সুপারি ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।  

এ ঘটনায় আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আরও পড়ুন

দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে। তবে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission