পদ্মার তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার 

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ১২:২১ পিএম


পদ্মার তীর থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার 
প্রতীকী ছবি

পাবনায় পদ্মা নদীর তীর থেকে আনুমানিক ১৪-১৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৩ জুন) সকালে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুরসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাতের কোনো এক সময় ধর্ষণের পর ওই কিশোরীকে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তার আগে রাতে একটি প্রাইভেটকার গ্রামের রাস্তা দিয়ে যেতে দেখেন স্থানীয়রা। তাদের ধারণা, দুর্বৃত্তরা ওই প্রাইভেটকারে করেই কিশোরীর বস্তাবন্দি লাশ ফেলে গেছেন। 

আরও পড়ুন

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ওই কিশোরীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। সেই সঙ্গে কেন তাকে হত্যা করা হয়েছে, সেই ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission