বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন।
বুধবার (৩ জুন) সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এ তথ্য জানান।
তিনি জানান, পহেলা জানুয়ারি থেকে বরগুনায় ৬৭৫ জন হামের রোগী শনাক্ত হয়েছে। নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০১ জন। বরগুনায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৯ জন।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজাওনুর আলম জানান, হামের রোগী আবার বাড়তে শুরু করেছে। হাসপাতালে ভর্তি আছেন ৪৭ জন।
আরটিভি/এমএইচজে




