আবারও সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৩:৩২ পিএম


আবারও সীমান্তে বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় কাজ বন্ধ
প্রতীকী ছবি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের খবরে বুধবার (৩ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আরও পড়ুন

কয়েকদিন ধরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর পিলারের ৪৭ ও ৪৮ সাব পিলারের কাছে শূন্য রেখার কাছেই কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ সদস্যরা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরও বিএসএফ সদস্যরা বেশ কিছু এলাকা জুড়ে কাটাতার দিয়ে ফেলে। এরপর থেকে বিজিবি কঠোর অবস্থান নেয়। বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission