ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জমে উঠেছে দিনাজপুরের লিচুর বাজার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ‘লিচুর রাজধানী’ হিসেবে পরিচিত দিনাজপুরে এখন পুরোদমে চলছে লিচুর বেচাকেনা। জেলার বিভিন্ন বাগান ও বাজারে বেদানা, মাদ্রাজি, চায়না-৩ এবং বোম্বাই জাতের লিচুর ব্যাপক সরবরাহ দেখা যাচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে আসা পাইকাররা সরাসরি বাগান ও আড়ত থেকে লিচু সংগ্রহ করছেন। ফলন ভালো হওয়ায় এবং বাজারদর সন্তোষজনক থাকায় চাষিদের মুখে হাসি ফুটেছে। তবে পাইকারদের মতে, আগের বছরের তুলনায় এবার লিচুর দাম কিছুটা কম।

দিনাজপুরের কালিতলা, পুলহাট, সিকদারহাট, মহব্বতপুর, উলিপুর, মাসিমপুর ও আউলিয়াপুর এলাকার বাজারগুলোতে এখন লিচুর বেচাকেনা তুঙ্গে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীরা এসব এলাকা থেকে লিচু কিনে নিজ নিজ অঞ্চলে নিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বাগানগুলোতে নারী-পুরুষ শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। তারা গাছ থেকে লিচু সংগ্রহ, আঁটি তৈরি এবং পরিবহনের জন্য প্যাকেটজাত করার কাজ করছেন।

দেশের সবচেয়ে বড় লিচুর বাজার হিসেবে পরিচিত দিনাজপুর শহরের কালিতলা নিউ মার্কেটে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগেই থাকে। বাজারে মাদ্রাজি, বেদানা ও বোম্বাই জাতের লিচুর উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। বাজারে জায়গার সংকট দেখা দেওয়ায় সড়কের পাশে সারি সারি ভ্যান ও ইজিবাইকে লিচু মজুত রাখা হচ্ছে।

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, পাইকারি পর্যায়ে প্রতি হাজার মাদ্রাজি লিচু বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকায়। বেদানা জাতের লিচুর দাম সাড়ে তিন হাজার থেকে ছয় হাজার টাকা, চায়না-৩ জাতের সাত থেকে আট হাজার টাকা এবং বোম্বাই জাতের লিচু বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৫০০ টাকায়।

সদর উপজেলার সিকদার গ্রামের বাগান মালিক আকরাম আলী জানান, অনুকূল আবহাওয়ার কারণে এ বছর লিচুর ফলন ভালো হয়েছে। বাজারমূল্যও সন্তোষজনক হওয়ায় অনেক ক্ষেত্রে বাগান থেকেই লিচু বিক্রি হয়ে যাচ্ছে।

মহব্বতপুর এলাকার চাষি আব্দুল হান্নান বলেন, প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা সরাসরি বাগানে এসে লিচু কিনছেন। সংগ্রহের পর সেগুলো যত্নসহকারে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

একজন ক্রেতা জানান, তিনি বেদানা লিচু শতপ্রতি ৫০০ টাকা এবং চায়না-৩ জাতের লিচু শতপ্রতি ৮০০ টাকায় কিনেছেন। অথচ গত বছর একই পরিমাণ লিচুর জন্য যথাক্রমে ৮০০ ও ১২০০ টাকা গুনতে হয়েছিল। ফলে এ বছরের দাম নিয়ে তিনি সন্তুষ্ট।

আরও পড়ুন

এক আড়তদারের ভাষ্য, দিনাজপুরে উৎপাদিত মোট লিচুর প্রায় ৮০ শতাংশ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। বাকি ২০ শতাংশ স্থানীয় বাজারেই বিক্রি হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দিনাজপুরে বর্তমানে পাঁচ হাজার ৪৯০ হেক্টর জমিতে পাঁচ হাজার ৪১৮টি লিচুর বাগান রয়েছে। এর মধ্যে বোম্বাই জাতের চাষ হয়েছে তিন হাজার ১৭০ হেক্টরে, মাদ্রাজি এক হাজার ১৬৬ হেক্টরে, চায়না-৩ ৮০২ হেক্টরে, বেদানা ২৯৫ দশমিক ৫ হেক্টরে, কাঁঠালি ৫৬ হেক্টরে এবং মোজাফফরপুরী এক হেক্টর জমিতে। এছাড়া জেলার বসতবাড়ি ও বাগান মিলিয়ে প্রায় সাত লাখ লিচুগাছ রয়েছে। চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার ৭৯০ মেট্রিক টন।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন বলেন, প্রাকৃতিক কারণে এ বছর ফলন কিছুটা কম হলেও লিচুর মান অত্যন্ত ভালো হয়েছে। আকার, আকৃতি ও রঙের দিক থেকেও ফলগুলো আকর্ষণীয়। মৌসুমের শুরুতে দাম কিছুটা কম থাকলেও ধীরে ধীরে বাজার চাঙা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মৌসুমের শেষ পর্যন্ত চাষিরা আরও ভালো দাম পাবেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
চাঁদপুরে সাগর বিশ্বাস (২৮) নামে এক হিন্দু যুবক ষষ্ঠ শ্রেণির এক মুসলিম ছাত্রীকে (১৪) নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছে।
ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে নিয়ে ‘অজানার পথে’ সাগর, অতঃপর.. 
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
প্রকৃতির অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ নীল মাছরাঙা। উজ্জ্বল নীল ও সবুজাভ পালক, কমলা রঙের বুক এবং লম্বা কালো ঠোঁটের কারণে সহজেই নজর কাড়ে পাখিটি।
সোনাহাট স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি  
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নওগাঁয় রাতে পাচারের সময় ১২০ বস্তা সার হাতেনাতে আটকে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারভর্তি দুটি গাড়ি জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রেখেছে। একই সঙ্গে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
রাতের আঁধারে সার পাচারের সময় হাতেনাতে ধরল এলাকাবাসী
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
নোয়াখালীর সদর উপজেলায় চুরির অভিযোগে মো. কবির হোসেন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষ ও হোটেল কর্তৃপক্ষসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯
আরও পড়ুন
সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙতেই ‘চোখ কপালে’
মালদ্বীপে যাওয়ার পরদিনই বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
ছাগলে শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে হামলা-মারধর, এক নারীসহ আহত ৩ জন
হিলিতে বাড়ছে কাঁচামরিচ চাষ, দামে খুশি কৃষকরা