অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় নিহত ২

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৪:০৯ পিএম


অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় নিহত ২
মরদেহ উদ্ধার করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি: সংগৃহীত

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথে যাত্রী নিতে হঠাৎ সড়কের ওপর ব্রেক করে অটোরিকশাটি। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পেছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। 

আরও পড়ুন

এতে অটোরিকশাটি সামনে থাকা অন্য একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়, আহত হয় আরও দুইজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। 

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম গিয়ে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করেছে। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission