ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারী-শিশুসহ ২৮ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: আরটিভি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে পুশইনের চেষ্টার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুন) ভোরে তাদের ভারতীয় ভূখন্ড থেকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানো হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের প্রতিরোধের মুখে তারা বাংলাদেশ ভূখণ্ডে আসতে পারেনি।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন, টহল জোরদার এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে তারা।

বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বিএসএফ সদস্যরা রাতের অন্ধকারে ওই ব্যক্তিদের সীমান্ত এলাকায় নিয়ে আসার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিএসএফ প্রতিনিধিরা বৈঠকে উল্লেখ করেন।

নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, রাতের অন্ধকারে ২৮ জনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। এমনকি কিছু ব্যক্তিকে মারধর করে সীমান্ত অতিক্রম করানোরও চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, সীমান্তের আলো নিভিয়ে এবং কাঁটাতারের বেড়ার গেট খুলে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে সহায়তার চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ সম্ভব হয়নি। কোনো অবস্থাতেই জোরপূর্বক অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের ঘটনা সীমান্ত এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করছে। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দুই দেশের মধ্যে কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে থাকলেও বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় সংশ্লিষ্টরা রয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোররাতে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তের ২০৩/৬-আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ২৮ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের অবস্থান শনাক্ত করে এবং বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ রোধে কঠোর অবস্থান নেয়। বিজিবির প্রতিরোধের মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। পুশইনের চেষ্টার শিকার ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
ভোলার সদর উপজেলার মেঘনা নদীতে ২৪ কেজি ওজনের একটি ব্ল্যাক কার্প ধরা পড়েছে। পরে নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। 
এক ব্ল্যাক কার্প ১৭৫০০ টাকায় বিক্রি
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
বগুড়ার কাহালু উপজেলায় বৈদ্যুতিক লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২৬ সেপ্টেম্বর) টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ যেসব এলাকায়
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে।
অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার পরিবর্তন
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুমার নামাজের সময় সেজদারত অবস্থায় নাহিদ ইসলাম (২৪) নামের এক যুবককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার বাবা সাইফুর রহমানও (৫৫) আহত হয়েছেন।  শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত নাহিদ ও তার বাবা সাইফুর রহমান বীরগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। নাহিদের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু অভিযোগ করেন, মসজিদে নামাজরত অবস্থায় নাহিদ ও তার বাবা সাইফুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় জুবায়ের মেম্বার দাঁড়িয়ে থেকে হামলা করান বলে তিনি অভিযোগ করেন। হামলায় রেজাউল, আফজল, জুনেল, সেবির, সুবাদসহ আরও ৭-৮ জন ছিলেন বলেও দাবি করেন তিনি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নাহিদ ও স্থানীয় ইউপি সদস্য জুবায়েরের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বীরগাঁও গ্রামের স্থানীয় বাসিন্দা হোসাইন বলেন, পূর্ববিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তার ভাষ্য, প্রথমে নাহিদের ওপর হামলা হয়। পরে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার বাবা সাইফুর রহমানও আহত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জুবায়ের ও নাহিদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ওই বিরোধের ঘটনায় নাহিদ প্রায় দেড় থেকে দুই মাস কারাভোগ করে সম্প্রতি বের হয়েছেন। রুজেল আহমেদ বলেন, আজ নাহিদ জুমার নামাজ পড়তে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান। সেখানে সেজদারত অবস্থায় তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার বাবা সাইফুর রহমানও আহত হন। এ বিষয়ে অভিযুক্ত পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য জুবায়ের আহমেদ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আমি ওই সময় ঘটনাস্থলে ছিলাম না। ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে একটা ব্রিজ পরিদর্শনে ছিলাম। বেশ কিছুদিন আগে এই নাহিদ একজনকে গুরতর আঘাত করেছে। এরপরেও সে বুক ফুলিয়ে রাস্তায় চলাফেরা করে এসব সহ্য হয়নি বলে এই হামলা হয়েছে বলে খবর পেয়েছি। এ বিষয়ে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা জানান, পূর্বের বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন তাদের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এসআর
নামাজ পড়া অবস্থায় মুসল্লিকে ছুরিকাঘাত, বাঁচাতে আসা বাবাও আহত
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
সাতক্ষীরার কলারোয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩
আরও পড়ুন
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তে পড়ে থাকা বাংলাদেশি কিশোরের মরদেহ নিয়ে গেল বিএসএফ
সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ঠেকিয়ে দিলো বিজিবি
৩৬ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ