পঞ্চগড়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা

পঞ্চগড় প্রতিনিধি

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৪:৫৮ পিএম


পঞ্চগড়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা
ছবি: আরটিভি

পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৪ জুন) রাতে জেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়।

শুক্রবার (৫ জুন) ভোরে স্থানীয়দের সহায়তায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের প্রচেষ্টায় প্রতিহত করে। দুপুর পর্যন্ত ওই ১০ জন সীমান্তের জিরো লাইনে অবস্থান করে।

এ ঘটনায় সীমান্তের জিরো লাইনে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই বাহিনীর সদস্যদের মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আরও পড়ুন

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত দিয়ে বিএসএফ নারী-পুরুষ ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন। বর্তমানে ওই ১০ জন জিরো লাইনে অবস্থান করছেন। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।

বড়বাড়ি এলাকার বাসিন্দা আবু সাঈদ বলেন, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সুযোগ নিয়ে বিএসএফ নারী-শিশুসহ ১০ জন ভারতীয় নাগরিককে সীমান্ত পার করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিজিবির টহলদল বিষয়টি জানতে পেরে তাদের বাধা দেয়। এরপর থেকে বিজিবি ও বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission