সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে অন্য স্থান

আরটিভি নিউজ

শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ০৫:৩০ পিএম


সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে অন্য স্থান
ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের সহযোগী যুবলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।

শুক্রবার (৫ জুন) সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের ব্যানারে চিটাগাংরোড টু ডেমরা সড়কের গলাকাটা এলাকায় এ মিছিল হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঝটিকা মিছিলটিতে অন্তত ১৮-২০ জনের এক গ্রুপকে আওয়ামী লীগ, শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলকারীরা ডেমরা সংলগ্ন গলাকাটার দিক থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে সিদ্ধিরগঞ্জ থানাস্থ শিমরাইলের দিকে এগোতে দেখা যায়। এতে নেতৃত্ব দিচ্ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সভাপতি লিটন ওরফে গুজা লিটন ও সেচ্ছাসেবক লীগের জহিরুল ইসলাম।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, মিছিল সিদ্ধিরগঞ্জ অংশে হয়নি।

তিনি বলেন, খোঁজ নিয়ে দেখেছি মিছিল সিদ্বিরগঞ্জ এরিয়ায় হয়নি। এ এলাকায় মিছিল করার কোনো সুযোগ নেই। মিছিল করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ দেওয়া হবে না।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission