ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১০:০৮ পিএম
ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়েরও মৃত্যু।ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার আবুবকর সিদ্দিকের ছেলে আকিবুল ইসলাম (১১) ও সোয়াইফ (৯)।

পরিবার সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে বুধবার(৩জুন) বিকেলে তার মায়ের সঙ্গে নানির বাড়ি আড়াইহাজারের কলাকাইচ্ছা এলাকায় বেড়াতে যায় তারা। সেখানে বৃহস্পতিবার (৪জুন) সকালে বাড়ির পাশে ফুটবল খেলছিল তারা। বল পানিতে পড়ে গেলে বল তুলতে গিয়ে প্রথমে ছোট ভাই পানিতে তলিয়ে যায়।

তাকে বাঁচাতে বড় ভাই পানিতে ঝাঁপ দিলে সেও পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের খুজতে গিয়ে না পেয়ে পুকুরে পানিতে বল দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুকুরের তলা থেকে একে একে দুই ভাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, পুলিশকে কোনো তথ্য না দিয়েই লাশ তাদের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাব পশ্চিমপাড়া এলাকার বাড়ি নিয়ে গেছে নিহতদের স্বজনরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান-উল-কবির চৌধুরীকে আসামি করার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রায় একযুগ পর সংঘটিত একটি ঘটনার মামলায় তার নাম আসামি হিসেবে থাকায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনা চলছে।
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। 
চার দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছোটোবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল অদম্য ভালোবাসা। সকাল-বিকেল টেপ টেনিস বল হাতে মাঠে ছুটে বেড়ানো ছিল নিত্যদিনের অভ্যাস।
মিরপুরের ক্রিকেট মঞ্চে কচুয়ার সন্তান ইরফান আহমেদ তুষার
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
শরীয়তপুরের জাজিরায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক কিশোরকে কান ধরে উঠবস করানোর পর মাথা ন্যাড়া করে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ছাত্রীকে উত্ত্যক্ত করতে স্কুলের গেটে কিশোর, অতঃপর...
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
খাল সংস্কারের আংশিক কাজ করেই ৩০ লাখ টাকার বিল উত্তোলন
আরও পড়ুন
মৃত্যুর এক যুগ পরও মামলার আসামি সাবেক এমপি
মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে বাড়ি ফেরা হলো না বাবার
ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
মৃত্যুদণ্ডের আগে টেনেসির একমাত্র নারী আসামির শেষ কথা, ‘আমি শান্তিতে আছি’