জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার 

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৭ জুন ২০২৬ , ০২:০৮ পিএম


জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেপ্তার 
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আল শাহরিয়ার শাকিল। ছবি: সংগৃহীত

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক সহসভাপতি আল শাহরিয়ার শাকিলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৬ জুন) দুপুরে নীলফামারী পৌর শহরের সওদাগর পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল, দেশে নৈরাজ্য, নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নে হাজীগঞ্জ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে আসামিরা গোপন মিটিং করে। সে সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালালে তারা পালিয়ে যান। 

আরও পড়ুন

পরদিন (১৪ ডিসেম্বর) পুলিশ বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলায় শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে।  

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, নাশকতা করার চেষ্টায় পুলিশের দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission