লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মোহাম্মদ হানিফ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ০৮ জুন ২০২৬ , ০২:০১ পিএম


লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য মোহাম্মদ হানিফ
অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ

মন্ত্রী পরিষদ সভায় লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের পর এবার উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

সোমবার (৮ জুন) সকালে প্রজ্ঞাপনটি কপি ফেসবুকে পোস্ট করে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও নতুন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।

এর আগে রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (৭ জুন) সহকারি সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফলিত গণিত বিভাগের অধ্যাপক এবং ট্রেজারার ছিলেন। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. হানিফকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্তানুসারে নোবিপ্রবির ট্রেজারার পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে তাকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হলো। প্রজ্ঞাপনে উপাচার্যের জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়। 

শর্তসমূহ- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের দিন থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের দিনে মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন, বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission