ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে অস্ত্র-গুলিসহ তিন ডাকাত আটক, ৮ লাখ টাকা জব্দ

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: আরটিভি

লক্ষ্মীপুরের রামগতিতে অস্ত্র-গুলিসহ ‘চিহ্নিত ডাকাত’ আজিম বেপারী ও তার দুই সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আজিমের সঙ্গে আটক অন্যরা হলেন- মো. বশির ও মো. রাব্বি। তিনজনই রামগতি উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামগতি উপজেলার জনতা বাজার এলাকায় মেঘনা নদীতে শুক্রবার (৫ জুন) রাতে অভিযান চালিয়ে আজিম ও তার দুই সহযোগীকে আটক করে কোস্টগার্ড। তাদের কাছ থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও নগদ ৮ লাখ টাকা জব্দ করা হয়েছে।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আজিম কুখ্যাত ডাকাত। সহযোগীসহ তাকে আটকের পর তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে টাকা ও অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে। এর আগেও ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাকে অস্ত্রসহ আটক করেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
চুয়াডাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের নেতৃত্বে আয়োজিত এ গণমিছিলে কয়েক হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
চুয়াডাঙ্গায় ছাত্রনেতা আমান উল্লাহ আমানের নেতৃত্বে গণমিছিল
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে শিয়ালের আক্রমণে মারা গেছে স্থানীয় বাসিন্দাদের আদরের মায়াবী চিত্রা হরিণ ‘বিজলী’। দীর্ঘ ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে মিশে থাকা হরিণটির মৃত্যুতে পুরো দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার নিঝুমদ্বীপের নামার বাজার জামে মসজিদের কবরস্থানে বিজলীকে মাটিচাপা দেওয়া হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজারে শিয়ালের আক্রমণে গুরুতর আহত হয় বিজলী। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে বন থেকে অসুস্থ অবস্থায় বিজলীকে নামার বাজারে নিয়ে আসা হয়। এরপর দুধ খাইয়ে আদর-যত্নে তাকে বড় করে তোলেন স্থানীয় বাসিন্দারা। মানুষের ভালোবাসা ও সাহচর্যে অভ্যস্ত হয়ে পড়ায় সে আর স্থায়ীভাবে বনে ফিরে যায়নি। গত ৯–১০ বছর ধরে দ্বীপের মানুষের সঙ্গে তার গড়ে উঠেছিল গভীর সখ্য। দেশি-বিদেশি পর্যটকদের কাছেও পরিচিত ছিল বিজলী। অনেকের কাছে সে ছিল পরিবারের সদস্যের মতো। তাকে ঘিরে স্থানীয়দের রয়েছে অসংখ্য স্মৃতি। আদর করে অনেকেই তাকে খাবার দিতেন। সে লোকালয়ে ঘুরে বেড়াত। জাহাজমারা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম নিয়াজী আরও বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিঝুমদ্বীপের নামার বাজার এলাকায় শিয়ালের আক্রমণে বিজলী গুরুতর আহত হয়। তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার মৃত্যু হয়। বন বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে। বিজলীর মৃত্যুতে দ্বীপের বাসিন্দারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আরটিভি/টিআর
শিয়ালের হামলায় মারা গেল ‘বিজলী’
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ধুনট-শেরপুর সড়কের মাঠপাড়া এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন নিহত হন।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিচয়, সেখান থেকে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে ভারতের গুজরাট থেকে বাংলাদেশের বরিশালে এসেছেন ২০ বছর বয়সী এক তরুণ। পরে ১৭ বছর বয়সী প্রেমিকাকে বিয়ে করে বর্তমানে শ্বশুরবাড়িতে অবস্থান করছেন তিনি।
প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার বেকার যুবকদের চাকরিতে অগ্রাধিকার দেওয়ার দাবিতে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) কর্তৃপক্ষের বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। 
কেইপিজেডের চাকরিতে স্থানীয়দের অগ্রাধিকারের দাবিতে বিক্ষোভ
আরও পড়ুন
আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার
সেই ‘বোমারু মামুন’ ৭ দিনের রিমান্ডে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
লক্ষ্মীপুরে দুধের কৌটায় মিলল একাধিক শক্তিশালী আইইডি বোমা