মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে মিলল ভারতীয় গাঁজা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ১২:২৪ পিএম


মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে মিলল ভারতীয় গাঁজা
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ৮ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১২ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ জুন কসবা উপজেলার মঈনপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পূর্ব বাইনারী গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. আল আমীন (৩৫)-কে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা। উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত মোটরসাইকেলসহ আটক ব্যক্তিকে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে এ ঘটনায় আরও একজন পলাতক আসামি রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এই গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান, পুশ-ইন এবং নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission