কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

আরটিভি নিউজ

শুক্রবার, ১২ জুন ২০২৬ , ১১:৩০ এএম


কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ।ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। পথে একই শ্রেণির ছাত্র হুমায়ুন কবির তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে তাকে অপহরণ করে।

পরে তাকে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের পূর্ব বাহিয়াল পালশা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে অভিযুক্তরা তাকে আটকে রেখে নির্যাতন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়ঘটনার পর ভুক্তভোগী কৌশলে সেখান থেকে পালিয়ে এসে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তার বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে সাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে অন্য অভিযুক্তরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, অভিযোগ পাওয়ার পরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission