ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পাটক্ষেতে এখনও আটকে আছেন সেই ১২ জন

স্টাফ রিপোর্টার (কুষ্টিয়া), আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ১২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পুশ ইনের চেষ্টাকালে বাধার মুখে ৩ পরিবারের শিশুসহ ১২ জন রোববার (১৪ জুন) তৃতীয় দিনেও ভারতের ভেতরে সীমান্তের শূন্যরেখার পাটক্ষেতে অবস্থান করছেন।

শুক্রবার (১২ জুন) ভোর ৫টা থেকে তারা খোলা আকাশের নিচে মাঠে মানবেতর জীবন কাটাচ্ছেন। মূলত তারা কোন দিকেই যেতে পারছেন না। বাংলাদেশী সীমান্ত এলাকার লোকজন কৌশলে তাদের কাছে খাবার ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিস পাঠাচ্ছেন।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৯ টায় হওয়া বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকের পর এখনও কোন সিদ্ধান্ত জানায়নি বিএসএফ। বৈঠকে তারা জানায়, নাগরিকত্ব যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্থানীয় প্রাগপুর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান জানান, শুক্রবার ভোর পাঁচটায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। এরপর থেকে ওই তিন পরিবার ১৪৮/৩ এস পিলার থেকে ভারতীয় ৫০ গজের মধ্যে পাটক্ষেতের আইলে একটি শিমুলগাছের তলায় বসে আছেন। সেখানেই তাদের দুটো রাত কেটেছে। এদের মধ্যে ১০ মাস থেকে ৪ বছর বয়সী চারজন শিশু আছে। এক নারী অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন

বিএসএফ দাবি করছে- ওই তিন পরিবারের বাড়ি চাপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে। তবে তাৎক্ষনিকভাবে এর কোন প্রমাণ মেলেনি।

এদিকে, এ নিয়ে বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক পাহারায় রয়েছে। স্থানীয় লোকজন জড়ো হয়ে তাদের সহায়তা করছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালনমেলা উপলক্ষে পুলিশের অভিযানে গাঁজা সেবনের প্রায় দুই হাজার পিস সরঞ্জাম জব্দ করা হয়েছে। জব্দ করা এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
কুষ্টিয়ায় লালনমেলা থেকে গাঁজা সেবনের ২ হাজার সরঞ্জাম জব্দ
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে।
‘বেশি বাড়াবাড়ি করিও না’: অনিয়মের প্রশ্নে সাংবাদিকদের ইউপি চেয়ারম্যান
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
কিশোরগঞ্জের তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘরের দেয়াল, রান্নাঘর, উঠান ও শাকসবজির ক্ষেত সবখানেই ছড়িয়ে পড়েছে ছোট-বড় অসংখ্য শামুক।
তাড়াইলে আফ্রিকান জায়ান্ট শামুকের উপদ্রব, অতিষ্ঠ বাসিন্দারা
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
ঝিনাইদহে মনিকা ইয়াসমিন (২১) নামের দুই সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, স্বামীর পরকীয়া সম্পর্ক এবং স্বামী ও শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে তিনি এই চরম পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
রাজশাহী শহরের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির প্রয়োগে ছয়টি আপ-ডাউন ট্রেন লাইন, চার লেনের সড়ক এবং ২৫০ শয্যাবিশিষ্ট ডেন্টাল কলেজ হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রাজশাহীর উন্নয়নে হচ্ছে ৬ ট্রেন লাইন ও ৪ লেনের সড়ক
আরও পড়ুন
সার সংকটে ১১ দলীয় জোটের এমপিদের হাত থাকতে পারে: মীর শাহে আলম
বাড়ি ছেড়ে পালিয়ে ভাড়াবাসায় সমকামিতা ৪ কিশোরীর, কোরআন ছুঁয়ে ‘বিয়ে’ করল দুজন
কুষ্টিয়া সীমান্তে আবারও বিএসএফের অপচেষ্টা, প্রতিহত করল বিজিবি
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য