মোবাইল বিস্ফোরণে আহত মিজানুর হাসপাতালে মারা গেছেন

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬ , ০৬:৫২ পিএম


মোবাইল বিস্ফোরণে আহত মিজানুর হাসপাতালে মারা গেছেন
মিজানুর রহমান : ছবি প্রতীকী

ঢাকার আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনায় আহত মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে মারা গেছেন। 

শনিবার (১৪ জুন) গভীর রাতে দুটি মোবাইল ফোন চার্জে লাগানো অবস্থায় চালানোর সময় আশুলিয়ার রশিদ মার্কেট সংলগ্ন এলাকার আলীমের ভাড়া বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। 

এতে অগ্নি দগ্ধ হয়ে মারাত্মক আহত হন মিজান। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান।

আরও পড়ুন

দগ্ধ মিজানুর রহমান বাড়ি ফেনীর ছাগলনাইয়া থানার ১০নং গোপালিয়া ইউনিয়ন সিদ্দিক ভেণ্ডারে গ্রামে। তিনি আলীমের বাসায় ভাড়া থেকে আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টল লটের ব্যবসা করেন।

ঘটনার দিন রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। এ সময়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলো। পরে ছুঁটে গিয়ে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। রুমে থাকা আসবাবপত্র যা ছিলো তার কিছু অংশ বিস্ফোরণ পুড়ে যায়। এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলো। আজ বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission