ভাড়া বাসায় মিলল ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুন ২০২৬ , ১০:০৯ পিএম


ভাড়া বাসায় মিলল ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ
নিহত শরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক ব্যাংক কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) বেলা ১১টার দিকে পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শরিফুল ইসলাম গফরগাঁও ন্যাশনাল ব্যাংকের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফুলবাড়িয়া সদরের দক্ষিণ আন্দারিয়া গ্রামের আবু রায়হানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল পৌর শহরের শিলাসী মাজার বাড়ি এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজিবর রহমানের পাঁচতলা ভবনের ছাদের একটি কক্ষে প্রায় দুই বছর ধরে ভাড়া থাকতেন। সোমবার বেলা ১১টা বেজে গেলেও তিনি কর্মস্থলে উপস্থিত না হওয়ায় ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বাসার মালিক মজিবর রহমানকে ফোন করে তার খোঁজ নিতে বলেন। ফোন পেয়ে বাড়ির মালিক মজিবর রহমান ছাদে গিয়ে শরিফুলের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় ভেতরে শরিফুলকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে তিনি চিৎকার দেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ ও গফরগাঁও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। গফরগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক বলেন, ছেলেটির বয়স মাত্র চব্বিশ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমসংক্রান্ত কোনো বিষয়ের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় শরিফুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে বিষয়টি আরও পরিষ্কার হবে। 

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission