দুই গ্রুপের গোলাগুলিতে এক যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ০১:৫৯ পিএম


নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
ছবি: আরটিভি

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অনিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর থেকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন।

নিহত অনিক সাবেক ইউপি সদস্য উসমান মিয়ার ছেলে। এদিন সকাল ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ ছাড়া একই ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

পুলিশ ও স্থানীয়রা জানা গেছে, দীর্ঘদিন ধরেই ইউনিয়নের দড়িগাঁও এলাকার নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ সময় বেশ কয়েকজনকে বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরে সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে। পরে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে অনিক, রাজু ও মোবারকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, নাজিম উদ্দিন ও আলাল মুন্সি গ্রুপের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে মঙ্গলবার ভোর থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তারা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে থানা পুলিশ, র‌্যাব, উপজেলা প্রশাসনসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। বিস্তারিত পরে জানানো হবে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission