ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ১৭ জুন ২০২৬ , ০৩:০৪ পিএম


ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আরটিভি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার হয়েছেন। 

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার আবুজার গিফার রাজ (২৬) জেলার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের নাজিম উদ্দীনের ছেলে ও নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩ জুন দিবাগত রাতে জেলার দামুড়হুদা উপজেলার একটি প্রত্যন্ত এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ একটি মশাল মিছিল করে। ওই ঘটনায় গত ৬ জুন দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার এজাহার নামীয় আসামি আবুজার গিফারি রাজকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

আরও পড়ুন

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, কিছুদিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা দায়ের করা হয়। ওই মামলার ২৪নং আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission