জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপন মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্যনগর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুপন মিয়া সূর্যনগর পূর্ব পাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখার মাধ্যমে ধান ওড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন রুপন মিয়া। এ সময় ত্রুটিপূর্ণ তারে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুপন মিয়াকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আরটিভি/আইএম



