যমুনায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ 

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ০৫:০২ পিএম


যমুনায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ 
নদীর পাড়ে স্বজনদের আহাজারি। ছবি: আরটিভি

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছে দুই শিশু।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- রাধানগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৭) এবং একই এলাকার শামীম মিয়ার ছেলে ওসমান (৮)। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীর পিংনা ইউনিয়নের রাধানগর সানসেট পয়েন্ট এলাকায় ৪-৫ জন শিশু একসঙ্গে যমুনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে দুই শিশু তলিয়ে যেতে থাকে। তাদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধারের চেষ্টা চালালেও ততক্ষণে শিশুদুটি পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং ডুবুরি ইউনিট।

আরও পড়ুন

নদীতে দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনার পর থেকে শিশুদের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নদীর পাড়ে স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এখন পর্যন্ত দুই শিশুকে খুঁজে পাওয়া যায়নি। তবে উদ্ধারে ডুবুরিদলের কাজ চলমান রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission