ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

হাতে হারিকেন নিয়ে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: আরটিভি

সুনামগঞ্জে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাতে হারিকেন নিয়ে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সুনামগঞ্জবাসীর ব্যানারে শহরের আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলীর অফিসের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন- শহরের বিদ্যুৎ গ্রাহক তেঘরিয়ার বাসিন্দা মো. আম্মার আহমদ, আরপিননগরের গ্রাহক রেদুয়ানুল হক নিহান, মো. সোহাগ, মো. নাদিম আহমদ, সজীব আহমদ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, কয়েক সপ্তাহ ধরে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় দিনের পর দিন অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, দীর্ঘ সময়ের লোডশেডিং এবং আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন চরম দুর্ভোগের মুখে পড়েছে। গরমে সব গ্রাহকরাই ভোগান্তির শিকার হচ্ছেন। নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছেন না। দিনের পর দিন লোডশেডিংয়ের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। হারিকেন হাতে তাদের এই কর্মসূচি মূলত বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য প্রতীকী প্রতিবাদ।

পরে মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন ক্ষুব্ধ গ্রাহক প্রতীকী প্রতিবাদ হিসেবে নির্বাহী প্রকৌশলীর টেবিলে তিনটি হারিকেন নিয়ে যান এবং লোডশেডিং দ্রুত হ্রাস করে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার অনুরোধ জানান।

এদিকে মানববন্ধন কর্মসূচি চলাকালে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার অভিযোগ উঠেছে। উপস্থিত সাংবাদিকদের দাবি, মানববন্ধনের ছবি ও ভিডিও ধারণের সময় বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মচারী আপত্তি জানান এবং বাধা দেওয়ার চেষ্টা করেন।

এ সময় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মেহেদী হাসানকেও সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক মেহেদী হাসান বলেন, জনস্বার্থ সংশ্লিষ্ট একটি কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমি পেশাগত দায়িত্ব পালন করছিলাম। এ সময় বিদ্যুৎ অফিসের কয়েকজন ব্যক্তি ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং বিরূপ আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে এ ধরনের প্রতিবন্ধকতা অনাকাঙ্ক্ষিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি।

আরও পড়ুন

এ ব্যাপারে মানববন্ধনের আয়োজক মো. আম্মার আহমদ বলেন, আমরা জোর করে ঢুকিনি, কেউ বাধা-নিষেধও করেনি। অফিসের প্রধান ফটক খোলা ছিল। আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে গিয়েছিলাম। কিন্তু বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আমাদের ওপর চড়াও হয়। আমাদেরকে কর্মসূচি করতে বাধা দেওয়া হয়েছে। পরে তিনটি হারিকেন নিয়ে আমরা নির্বাহী প্রকৌশলীর অফিসে গিয়েছিলাম। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছি আমরা।

সুনামগঞ্জ আবাসিক বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল মিয়া উপস্থিত সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ অফিস একটি বিশেষ সংরক্ষিত এলাকা। অনুমতি ছাড়া প্রবেশের সুযোগ নেই। কিন্তু অনুমতি না নিয়েই কিছু লোক অফিসের সামনে জড়ো হয়েছিলেন এবং আমাদের লোকজনের ওপর চড়াও হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়ি নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
গাজীপুরে টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রুহুল আমিন বাবু (৫৭) নামের এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে জেলার কালিয়াকৈরে এ ঘটনা ঘটে। আটক রুহুল আমিন বাবু একই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে একটি পূজামণ্ডপের কাছে আয়োজিত মেলায় সহপাঠীদের সঙ্গে ঘুরতে যায়। এ সময় তাকে ১০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। শিশুটির চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। শিশুটিকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরটিভি/টিআর
‘টাকার লোভ দেখিয়ে’ শিশুকে বাড়িতে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর...
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে মানিকগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্মকে রক্ষা, মাদক ব্যবসা ও আসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ঘিওরকে মাদকমুক্ত করতে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ ও সচেতন করার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে মানিকগঞ্জে মাদকবিরোধী সমাবেশ
কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। একই সঙ্গে মহানগরী সংগঠন এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া গত ১৪ অক্টোবর মহানগরী জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে কেন্দ্র। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১৬ অক্টোবর) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর কুমিল্লা মহানগরী জামায়াতের কার্যালয়ে সংঘটিত ঘটনা ও উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এসব সিদ্ধান্ত নিয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, জামায়াতের গঠনতন্ত্রের ১৬ নম্বর ধারার ৩ নম্বর উপধারার ‘চ’ অনুচ্ছেদ অনুসরণ করে ৬৩ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কুমিল্লা মহানগরী জামায়াতের সংগঠন ও ইমারত ভেঙে দেওয়া হয়েছে। এখন থেকে কেন্দ্রের তত্ত্বাবধানে মহানগরী সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। এ দায়িত্ব পালন করবেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এদিকে, ১৪ অক্টোবরের ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। তদন্ত কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে জামায়াতের আমিরের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আরটিভি/টিআর
কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি বিলুপ্ত ঘোষণা
পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে: এমপি সরোয়ার
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কোনো পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে। 
পূজামণ্ডপে অঘটন ঘটলে সংশ্লিষ্ট চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে মামলা করা হবে: এমপি সরোয়ার
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
রাজবাড়ী পৌর শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত পিয়ারুল জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। মোট ১৩টি মামলা রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌরসভার সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদসংলগ্ন রাজনের দোকানের কাছে এ ঘটনা ঘটে। নিহত পিয়ারুল সরদার রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারিপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সজ্জনকান্দা মধ্যপাড়া মসজিদে এশার নামাজ আদায় করে বের হওয়ার পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পিয়ারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। এসময় দায়িত্বে থাকা চিকিৎসক ডা. অনিক কুমার মণ্ডল তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, পিয়ারুল সরদারের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন। সর্বশেষ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে জামিনে মুক্তি পান তিনি। রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল কাজ করছে। পিয়ারুলের বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশি তদন্ত চলছে। আরটিভি/টিআর
রাজবাড়ীতে ১৩ মামলার আসামিকে প্রকাশ্যে গুলি করে হত্যা
আরও পড়ুন
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
‘টাকা নিয়ে’ ফ্যামিলি কার্ড দেওয়ার ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে
মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল