৬ বছরের শিশুকে ধর্ষণ, পালিয়েছেন বিদেশ

আশুলিয়া (সাভার) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ২০ জুন ২০২৬ , ১০:৫৮ এএম


৬ বছরের শিশুকে ধর্ষণ, পালিয়েছেন বিদেশ
ছবি: আরটিভি

ঢাকার আশুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ধর্ষক বিদেশ সরকার (৫৫) পলাতক রয়েছেন। 

‎শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানার এসআই এইচএম ইমন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বুধবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের লালারটেক এলাকায় এ শিশু ধর্ষণের ঘটনা ঘটে। 

‎ভুক্তভোগী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।  

‎অভিযুক্ত বিদেশ সরকার লালারটেক এলাকার মৃত বাবু লাল সরকারের ছেলে। তিনি তামা-কাশার দোকানের কর্মচারী হিসেবে কাজ করে। পাশাপাশি বাংলা মদ বানিয়ে বিক্রি করে বলেও জানায় স্থানীয়রা। 

‎ভুক্তভোগী ওই শিশুর বাবা জানান, বুধবার দুপুর দুইটা-আড়াইটার দিকে বাচ্চাদের সঙ্গে খেলা করছিল ওই শিশুটি। এ সময় কৌশলে বিদেশ সরকার স্থানীয় রনজিৎ সরকারের বাড়ির একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক শিশুটি ধর্ষণ করে। 

‎পরের দিন দুপুরে বিষয়টি শিশুর বাবা জানতে পেরে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে আলোচনা করে। পরে স্থানীয় মাতব্বররা বিষয়টি শনিবার (২১ জুন) বসে মীমাংসা করে দিবে বলে আশ্বাস দেয়।

‎কিন্তু শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এলাকার কিছু যুবকরা ওই ধর্ষককে পিটুনি দিলে তিনি কৌশলে পালিয়ে যান। পরে খবর পেয়ে রাতেই আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। 

‎আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এইচ এম ইমন জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission