ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টিউশনির টাকা চাওয়ায় স্কুলশিক্ষিকার মাথায় ১০ কোপ

আরর্টিভি নিউজ

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১১:২২ পিএম
ছবি : প্রতীকী

কিশোরগঞ্জের ভৈরবে টিউশনির বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে সিঁথি সীমিতা (২৮) নামে এক স্কুলশিক্ষিকাকে ঘরে আটকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। হামলায় তার মাথায় ১০টি কোপ লাগে এবং বিচ্ছিন্ন হয়ে যায় একটি আঙুল। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১৩ জুলাই) সকালে ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লাহরচর গ্রামে এই লোমহর্ষক ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই নারীর নাম প্রিয়া বেগম (২৫)। তিনি স্থানীয় এক খাবারের হোটেল ব্যবসায়ী বায়েজিদ মিয়ার স্ত্রী।

শিক্ষিকাকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় প্রিয়া বেগমকে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। ভৈরব থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক (এসআই) এমদাদুল কবির জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং হামলার পেছনে টিউশনির টাকার বাইরে অন্য কোনো কারণ বা উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন

ভুক্তভোগী শিক্ষিকা সিঁথি স্থানীয় একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রিয়া বেগমের এক সন্তানকে গত তিন মাস ধরে বাসায় গিয়ে পড়াতেন সিঁথি। এর বিনিময়ে প্রতি মাসে দেড় হাজার টাকা দেওয়ার কথা ছিল। কিছুদিন আগে সিঁথি বকেয়া টিউশনির টাকা চাইলে প্রিয়া বেগম চরম ক্ষুব্ধ হন। ঘটনার দিন সকালে যথারীতি ওই শিক্ষার্থীকে পড়াতে যান সিঁথি। পড়া শেষ করে চলে আসার ঠিক আগমুহূর্তে প্রিয়া বেগম ঘরের দরজা আটকে দিয়ে দা দিয়ে সিঁথিকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন।

দরজা বন্ধ থাকায় শত চেষ্টা করেও সিঁথি ঘর থেকে বের হতে পারেননি। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সিঁথির মাথায় ১০টি কোপের গভীর ক্ষত রয়েছে, যেখানে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। এ ছাড়া তার হাতের ৭টি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা সিঁথি সীমিতা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, মাথায় প্রথম কোপটি দেওয়ার পর আমি দৌড়ে দরজা খোলার চেষ্টা করি। অন্যদিন ঘরে একটি ছিটকিনি লাগানো থাকলেও, ঘটনার দিন পরিকল্পিতভাবে দুটি ছিটকিনি লাগানো ছিল। ফলে আমি আর বের হতে পারিনি। কোপানোর সময় প্রিয়া আমার শরীরের স্বর্ণালংকারের দিকে নজর দেয় এবং বলতে থাকে—আমার কাছে এক আনা স্বর্ণ নেই, তুই এত স্বর্ণ পরে আছিস ক্যান? স্বর্ণ দে।

মামলার বাদী শিশু মিয়া অভিযোগ করে বলেন, এটি মূলত হত্যা করে স্বর্ণালংকার ছিনতাইয়ের একটি সুপরিকল্পিত হামলা। প্রিয়া বেগম আগেও এলাকায় এ ধরনের অপরাধমূলক ঘটনা ঘটিয়েছেন। এখন অপরাধের তীব্রতা হালকা করার জন্য একটি মহল তাকে মানসিক ভারসাম্যহীন বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
ইটভাটার দেওয়াল ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
ছোট ভাইয়ের স্ত্রীর দরজার আড়ালে ওত পেতে ছিলেন জামাল, অতঃপর...
ভবনের পাইলিং কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু