ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

তিন বছরের কাজ তিন মাসে করেছি: সংস্কৃতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: আরটিভি

ভোটারের হাতের কালি মোছার আগেই আমরা তিন বছরের কাজ তিন মাসে করেছি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শনিবার (২০ জুন) বিকেলে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা এলাকায় অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় এসেছি সফল হওয়ার জন্য। একটি বিধ্বস্ত দেশ আমরা পেয়েছি। সমস্ত ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান লুটপাট করে ৬০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এখানে নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছিল। আঠারো বছর নির্বাচন হয়নি। জনগণ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতের বেলায় কেটে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাসী। ভোটারের হাতের কালি মোছার আগেই আমরা তিন বছরের কাজ তিন মাসে করেছি। তারেক রহমানের সরকার অসাধারণ কাজ করে যাচ্ছে।

নিতাই রায় চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) সমাজ গঠন করতে চায়। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি চাই। আমরা বিভাজন চাই না, অনৈক্য চাই না। আমরা সাম্য ও শান্তি চাই। আমাদের দেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। সে জন্য এ দেশকে একসময় সোনার বাংলা বলা হতো। এই সোনার বাংলাকে সঠিক নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথমেই কৃষকদের ১০ হাজার টাকার ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রতিটি উপজেলায় দুটি করে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বয়স্কভাতা কার্ড প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী চান এমন একটি সমাজ, যেখানে বিভিন্ন চিন্তা-ভাবনা, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষ বসবাস করবে। যার যার আদর্শ ও ভাবনা নিয়ে মানুষ বসবাস করবে—এ বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই। তবে সমাজে এখনো কিছু বিশৃঙ্খলা রয়েছে, প্রশাসনেও কিছু অসঙ্গতি আছে। এগুলো একদিনে পরিবর্তন করা সম্ভব নয়। তবে আমরা কাজ করে যাচ্ছি।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষকদের জন্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষক ও নারীদের জন্যও বাজেট বৃদ্ধি করা হয়েছে। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট দেওয়া হয়েছে, তা কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কল্যাণে ব্যয় করা হবে। সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা এ দেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত করব।

মন্ত্রী মতুয়া সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, মতুয়া ধর্ম একটি বিপ্লবী ধর্ম। সমাজের অন্যায়, অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে সামাজিক বিপ্লব এবং নবজাগরণের ডাক দিয়েছিলেন গুরু চাঁদ ঠাকুর। তিনি শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছিলেন। মতুয়া সম্প্রদায়সহ সকল সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষের চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই।

সম্মেলনে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মতুয়া মাতা শ্রীমতি সুবর্ণা সিকদার (ঠাকুর), পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী দেবাশীষ বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর প্রমুখ এবং চারণকবি শ্রী গোরাচাঁদ সরকার। এছাড়াও সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
দীর্ঘ ২০ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন দিনাজপুরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া, অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনায় সহযোগিতা এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রেখে তিনি অর্জন করেছেন শিক্ষার্থী, সহকর্মী ও অভিভাবকদের ভালোবাসা।
২০ বছরের কর্মজীবন শেষে ঘোড়ার গাড়িতে আবেগঘন বিদায়
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুরবাড়ির পাশে একটি চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি ঘটে।
ছোট্ট এক ভুলেই জীবন গেল নেত্রকোনার সেই সাংবাদিকের!
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট দেখতে চাওয়াকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার ও টিকিট কালেক্টরকে (টিসি) মারধরের অভিযোগ উঠেছে এক যাত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
টিকিট দেখতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে স্টেশনমাস্টার-টিসিকে মারধর
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
গাইবান্ধায় বিয়ের আগের দিন জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন ২১ বছর বয়সী আরিফ শাহরিয়ার সৌমিক। কনের বাড়িতে বরবরণের আয়োজন, বরের বাড়িতে বিয়ের প্রস্তুতি সবকিছু মুহূর্তেই পরিণত হয়েছে শোকের আবহে।
ভোর হলেই বিয়ে, গায়ে হলুদের রাতে বরের মৃত্যু
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন। 
এবার বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জাতীয় নজরুল উৎসবের’ পরিকল্পনা: সংস্কৃতিমন্ত্রী
মাদক উদ্ধার অভিযানে গিয়ে ছুরিকাঘাতে আহত পুলিশ কর্মকর্তা
মাগুরায় ১৬০টি পূজামণ্ডপে ৯৬ হাজার কেজি চাল বিতরণ 
ঋণ করে গড়া কলাবাগান এক রাতেই তছনছ, দিশেহারা কৃষক