চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

সোমবার, ২২ জুন ২০২৬ , ০২:২৮ পিএম


চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি, নেতা গ্রেপ্তার
ছবি: আরটিভি

চাঁদা না দেওয়ায় ক্রয় করা ভিটায় দোকান নির্মাণে বাধা ও জমির মালিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগে বাজার বণিক সমিতির সেই সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত নেতার নাম রতি মিয়া, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর আনোয়ারপুর বাজার বণিক সমিতির সভাপতি ও দক্ষিণকুল গ্রামের বাসিন্দা। 

রোববার (২১ জুন) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাহিরপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ‘চাঁদা না পেয়ে শিক্ষককে বেধড়ক পিটুনি’ শিরোনামে ২০ জুন আরটিভিতে সংবাদ প্রকাশিত হয়।

প্রসঙ্গত, গত ২০ জুন শনিবার সকালে  তাহিরপুর উপজেলার আনোয়ারপুর বাজারের বাজার ভিটে দোকানকোটা নির্মাণকে কেন্দ্র করে শিক্ষক মোক্তার হোসেনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠে। লাঞ্ছনার শিকার মোক্তার হোসেন, আনোয়ারপুর বাজার এলাকার বাসিন্দা ও এলাকার পাতারী তিওর জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন রতি মিয়া।

ঘটনার দিন শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ করে আরটিভি অনলাইনকে বলেন, আনোয়ারপুর বাজারে তার ক্রয় করা একটি ভিটা রয়েছে। আওয়ামী লীগের আমলে উপজেলা প্রশাসন তার ভিটার দোকানসহ আরও কিছু দোকান ভেঙে দিয়েছিল। সম্প্রতি অন্যান্য দোকান মালিকরা পুনরায় দোকানকোটা নির্মাণ করছেন দেখে তিনিও দোকান নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু বার বার বাধা ও চাঁদা দাবি করছিলেন বাজার বণিক সমিতির সভাপতি রতি মিয়া।

ওই দিনই সকালে তিনি বিদ্যালয়ে যাওয়ার জন্য বাজারে রাস্তায় অটোরিকশার অপেক্ষা করেছিলেন। এসময় রতি মিয়া তাকে ডেকে নিয়ে দোকান নির্মাণের বিষয়ে জানতে চান। তখন মুক্তার হোসেন বলেন, দোকান নির্মাণের প্রস্তুতি নিয়েছেন। এরপর রতি মিয়া তাকে দোকান নির্মাণে নিষেধ করেন ও হাতে থাকা ছাতা দিয়ে মারপিট শুরু করেন। বাজারে থাকা লোকজন তাকে রক্ষা করেন। 

একই দিনই বিষয়টি তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা শিক্ষা অফিসারকে অতগত করেন। সংসদ সদস্য পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি বিকেলে রতি মিয়ার বিরুদ্ধে তাহিরপুর থানায় অভিযোগ দাখিল করেন।

তবে অভিযোগ মিথ্যা দাবি করে রতি মিয়া ওই দিন আরটিভি অনলাইনকে বলেন, তিনি শিক্ষক মোক্তার হোসেনকে তিনি মারপিট করেননি ও কোনো চাঁদা চাননি। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শিক্ষকের দায়ের করা মামলায় রতি মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission