কুমিল্লা নগরীতে মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে পানিতে ডুবে স্মৃতি (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) রাত ৯টার দিকে নগরীর ছোটরা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যার পর কুমিল্লা নগরীতে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টি কমে আসার পরও ছোটরা এলাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। রাত ৯টার দিকে মা-মেয়ে একটি বিয়ের দাওয়াত থেকে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে সড়কের পাশের পানিতে ডুবে থাকা ড্রেনে পড়ে যায় স্মৃতি।
এ সময় স্রোতের টানে শিশুটি ড্রেনে পড়ে তলিয়ে গেলে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ২০ মিনিট চেষ্টার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
আরটিভি/এসএস




