৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু, পরিবারকে সহায়তা দিল ইউএনও

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ১১:৫০ এএম


৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু, পরিবারকে সহায়তা দিল ইউএনও
৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুর মৃত্যু।ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ৩০টি আঙুল নিয়ে ৯ জুন জন্ম নেওয়া আলোচিত সেই নবজাতকের ৪০ ঘন্টা পর নিজ বাড়িতে মৃত্যু হয়েছে।

"৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া সেই নবজাতকের মৃত্যু" এই শিরোনামে আরটিভিতে একটি সংবাদ প্রচার হলে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আকলিমা আক্তার এর নজরে আসলে পরিবারটি পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।

মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় পরিবারটিকে ১০ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়াও পরিবারটিকে চাল ডাল তেল সহ প্রয়োজনীয় খাবারের মালামাল দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম এবং ৩০ আঙুল নিয়ে জন্ম নেওয়া শিশুটির মা এবং বাবা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) আকলিমা আক্তার জানান, পরিবারটি সম্পর্কে খোঁজ-খবর নিয়ে জানতে পারি তারা অসহায়। শিশুটি জন্মের সময় চিকিৎসা খরচ করেছেন ঋণ করে। কয়েক ঘন্টার ব্যবধানে শিশুটি মারা গিয়েছে।তাই মানবিক দৃষ্টি থেকে পরিবারটির পাশে দাঁড়িয়ে আছি।

আরও পড়ুন

উল্লেখ্য, শিশুটির বাবা ইসমাইল পালোহন উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর। গত ৯ জুন মঠবাড়িয়ার বেসরকারি হাসপাতালে ড্রিম এন্ড হেলথ কেয়ারে শিশুটির জন্ম হয়। জন্মের পর তার শারীরিক বৈশিষ্ট্য নিয়ে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটির দুই হাত ও দুই পায়ে মোট ৩০টি আঙুল ছিল। এ ছাড়া জন্মগতভাবে তার জিহ্বা ছিল না বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission