পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ০৫:৫৬ পিএম


পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মী ও পরিবারের স্বজনরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে বসে অনেক নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করার পরিকল্পনা করছিলেন মোস্তাফিজুর রহমান বিজু। এর মধ্যেই পুলিশ গিয়ে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর নেতাকর্মী ও এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

এ সময় মোস্তাফিজুর রহমান বিজুর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। 

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার একটি দল সেখানে যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। এ সময় তার মোবাইল পড়ে যায়। এটা হেফাজতে আছে। পরিবারের কেউ এলে দিয়ে দেব। তবে কোনো মানিব্যাগ পাওয়া যায়নি।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission