ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ফাঁকা বাসায় পুত্রবধূকে ধর্ষণচেষ্টা শ্বশুরের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামে এক পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্বশুর মো. আলিউল্লাহ (৫৮) এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে।

জানা গেছে, আলিউল্লাহর ছেলে মো. রাসেল সম্প্রতি বরিশালের গৌরনদী উপজেলার এক নারীকে বিয়ে করেন। চাকরির কারণে রাসেল বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে শ্বশুর আলিউল্লাহ বিভিন্ন সময় মোবাইল ফোনে ও সরাসরি পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

আরও পড়ুন

ভুক্তভোগী পরিবারের দাবি, গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ভুক্তভোগী নারী ঘরে একা থাকাকালে আলিউল্লাহ তার কক্ষে ঢুকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর মা গণমাধ্যমকে বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে তার শ্বশুর বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কয়েকবার ধর্ষণের চেষ্টাও করেছে। ঘটনার পর মেয়েকে হাসপাতালে ভর্তি করেছি এবং থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশে পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ ওষুধ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সঠিক তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
মহাসড়কের পাশে পড়ে আছে সরকারি ওষুধ, নেই মেয়াদ
বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর...
ময়মনসিংহের ভালুকায়  বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (৪২) (সাথী বিউটি পার্লালের মালিক) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। উত্তেজিত স্থানীয় জনতা সাথীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন। 
বিএনপি সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নারীর কুরুচিপূর্ণ পোস্ট, অতঃপর...
সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন কত পর্যটক, ফি কত টাকা?
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আগামী ১ নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম। ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত প্রায় সাড়ে চার মাস পর্যটকদের দ্বীপ ভ্রমণের সুযোগ থাকছে। প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার অনুমতি পাবেন।
সেন্টমার্টিনে প্রতিদিন যেতে পারবেন কত পর্যটক, ফি কত টাকা?
খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে তাদের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর আয়োজন করা হচ্ছে। আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়ে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
খুলনা থেকে ৫০৩ উপজেলায় ‘নতুন কুঁড়ি’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগান দিয়ে রাতের আঁধারে ছাত্রলীগের মিছিল
নীলফামারীর ডিমলায় রাতের আঁধারে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ‘ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে দেখিয়ে দেবো' স্লোগান দিতে দেখা যায়।
‘ডিসেম্বরে খেলা হবে’ স্লোগান দিয়ে রাতের আঁধারে ছাত্রলীগের মিছিল
আরও পড়ুন
সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি, অভিযুক্তকে ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
নিজ দলের কর্মী ছাড়া জামায়াত অন্য কাউকে ভিক্ষাও দেয় না: এমপি খোকন
মাদারীপুরের মেয়ের প্রেমে পাল্টে গেলেন চীনা যুবক, বিয়ে করতে চান ‘কালেমা পড়ে’
মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, অর্ধশত হাতবোমা বিস্ফোরণ