সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ২৪ জুন ২০২৬ , ০১:২৪ পিএম


সাংবাদিকদের ওপর জামায়াতের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন
ছবি: আরটিভি

ঢাকার ধানমন্ডি ৩২-এ জামাতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার তীব্র প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৪ জুন) শহরের আদালত সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাবলু, সিনিয়র সাংবাদিক খায়রুল আরেফিন রানা, সিনিয়র সাংবাদিক কাজী হাফিজুর রহমান, আল আমিনসহ সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য এক বড় হুমকিস্বরূপ। সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণমাধ্যমকর্মীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

নড়াইল প্রেসক্লাবের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যমকর্মীরা জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করেন। তাদের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত।

তারা অনতিবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে জেলার কর্মরত সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নিয়ে সাংবাদিকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission