ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১:৪৫ এএম


ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ 
প্রতীকী ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক, পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে মো. কাউসার মিয়া (৩২) নামে পিকআপচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার সুতাং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাউসার মিয়া নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর এলাকার মৃত মুতি মিয়ার ছেলে।

আরও পড়ুন

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা গণমাধ্যমকে জানান, ঢাকামুখী একটি মুরগিবাহী পিকআপের সঙ্গে সিলেটগামী শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় একটি অটোরিকশাও দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে শাহ সিমেন্টের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের নিচু স্থানে পড়ে যায়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ জব্দ করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission